ad728

গাইবান্ধায় এইচএসসিতে পাসের হার ৩৮.৮০ শতাংশ, শূন্য পাস দুই কলেজে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

গাইবান্ধায় এইচএসসিতে পাসের হার ৩৮.৮০ শতাংশ, শূন্য পাস দুই কলেজে
‎
‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:
‎
‎২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গাইবান্ধা জেলায় পাসের হার ৩৮ দশমিক ৮০ শতাংশ। এ বছর জেলার মোট ১৫ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ২৯ জন। জিপিএ-৫ অর্জন করেছে ১৭৩ জন।
‎
‎শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
‎
‎জেলার ফলাফলে সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান দুটি হলো ফকিরহাট মহিলা কলেজ, পলাশবাড়ী এবং জুমারবাড়ী মহিলা কলেজ, সাঘাটা।
‎
‎ফকিরহাট মহিলা কলেজ থেকে দুইজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে দুজনই অকৃতকার্য হয়েছে। অপরদিকে জুমারবাড়ী মহিলা কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিলেও সে পাস করতে পারেনি।
‎
‎এতে জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান শূন্য পাসের তালিকায় রয়েছে।
‎
‎জেলার সামগ্রিক ফলাফল ও শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর চিত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ও ফলাফল মূল্যায়নের বিষয়টি সামনে নিয়ে এসেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ