ad728

৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন নরসিংদী পুলিশ সুপার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন  নরসিংদী পুলিশ সুপার

  আবুনাঈম রিপন: নরসিংদী।।

বৃহস্পতিবার ১৮ ইং ডিসেম্বর  অপরাহ্নে নরসিংদী জেলার শিবপুর মডেল থানা, মনোহরদী থানা ও বেলাব থানা  আকস্মিক পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার  মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক।

পরিদর্শনকালে পুলি
শ সুপার  অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন   এবং মেস এর রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। 

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন পুলিশ সুপার ।

এই সময় আরো উপস্থিত ছিলেন, সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার,শিবপুর মডেল থানার ওসি মোঃ কোহিনুর মিয়াসহ স্ব-স্ব থানার অফিসার ইনচার্জসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ