জয়কালী বাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জয়কালী বাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
আনোয়ারা (প্রতিনিধি) চট্টগ্রাম।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-এর জয়কালী বাজার এলাকায় অবস্থিত আনোয়ারা সিটি সেন্টার-এর সামনে সিএনজি ও অটোরিকশার যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১১ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সড়কে অবৈধভাবে পার্কিং করা সিএনজি ও অটোরিকশা সরিয়ে নেওয়ার জন্য চালকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ সময় চালকদের এক ঘণ্টার আল্টিমেটাম প্রদান করা হয়, যাতে তারা নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং করেন এবং সড়কে যানজট সৃষ্টি না করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এবং বাজার এলাকায় যানজট কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
উপজেলা প্রশাসন জানায়, ভবিষ্যতেও বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :