শাহজাদপুরে যুবকণ্ঠ সোসাইটির সফল ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
শাহজাদপুরে যুবকণ্ঠ সোসাইটির সফল ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নববিলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 'যুবকণ্ঠ সোসাইটি'র উদ্যোগে এক মানবিক ও সুশৃঙ্খল ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
ঘটনাক্রমে, গত ৯ সেপ্টেম্বর বুধবার নববিলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের উপস্থিতিতে ত্রাণ বিতরণ উপলক্ষে এক বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ সেপ্টেম্বর ত্রাণসামগ্রী হস্তান্তরের কথা থাকলেও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে সময়মতো অনুমতি না পাওয়ায় সেদিনের কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে অদ্য ৯ সেপ্টেম্বর বুধবার সকালে পূর্ণাঙ্গ উদ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানটি সুষ্ঠু ও বিশৃঙ্খলাহীন করতে সার্বিক দিকনির্দেশনা ও নিরাপত্তা প্রদান করে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর এবং স্থানীয় থানা প্রশাসন। প্রশাসনের বলিষ্ঠ ভূমিকা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঠিক পরিকল্পনার সমন্বয়ে সমগ্র কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অসহায় ও অভাবগ্রস্ত মানুষের হাতে সময়মতো এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ায় সংগঠনটি স্থানীয়দের ভূয়সী প্রশংসায় সিক্ত হয়েছে।
যুবকণ্ঠ সোসাইটির দায়িত্বশীল প্রতিনিধিবর্গ এই সফল আয়োজন শেষে জানান, "অতীতের মতোই আমরা সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই সামাজিক ও মানবিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয় যে, এ ধরনের মহতী উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে এবং সমাজসেবামূলক কাজগুলোকে সাফল্যমণ্ডিত করতে সর্বস্তরের দেশবাসীর আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া একান্ত কাম্য।
আপনার মতামত লিখুন :