ad728

ঈদগাঁওয়ে বিএনপির মিছিল শেষে ফেরার পথে সেনাবাহিনীর হাতে আটক ১


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ঈদগাঁওয়ে বিএনপির মিছিল শেষে ফেরার পথে সেনাবাহিনীর হাতে আটক ১

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) 

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপির নির্বাচনী মিছিল শেষে ফেরার পথে ফিরোজ আহমদ (৪৭) নামে একজনকে সেনাবাহিনী আটক করেছে। সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া না গেলেও বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আটক ফিরোজ উপজেলার পোকখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্যম পোকখালীর সাবেক মেম্বার রমজান আলীর ছেলে। বর্তমান থানা সংলগ্ন ফকিরা বাজার এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঈদগাঁও স্টেশন এলাকা থেকে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান,উক্ত ফিরোজ বিএনপির নির্বাচনী মিছিলে শেষে ফেরার পথে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে নিয়ে যায়। তবে আটকের বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার অবগত নয় জানালেও রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ তাকে থানায় জিজ্ঞাসাবাদ করছে বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত উক্ত ফিরোজের বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ চেষ্টাসহ ডজনাধিক স্পর্শকাতর মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ