৩০ হাজার টাকা বেতন ও ৮ ঘণ্টা কাজের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ হাজার টাকা বেতন ও ৮ ঘণ্টা কাজের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি
গাজীপুর প্রতিনিধি
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শ্রমিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হন।
শ্রমিকদের প্রধান দাবির মধ্যে ছিল—৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ। তাদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে এই বেতন ছাড়া পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন সম্ভব নয়।
র্যালিতে অংশগ্রহণকারী শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা কম মজুরি, অতিরিক্ত কাজের চাপ এবং ন্যায্য সুযোগ-সুবিধার অভাবে ভুগছেন। তাই এখন সময় এসেছে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার।
তারা আরও বলেন, ৮ ঘণ্টার বেশি কাজ করালে অতিরিক্ত ওভারটাইমের সঠিক পারিশ্রমিক দিতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
মে দিবসের এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :