পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান।
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান।
জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে লক্ষ্যে আজ (৪ মার্চ ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান সশরীরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অসাধু ব্যবসায়ীরা যেন কোনোভাবেই কৃত্রিম সংকট তৈরি করে বা অন্যায্যভাবে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
ইতোমধ্যেই জেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দণ্ডিত করা হচ্ছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিসি
ব্রাহ্মণবাড়িয়া
আপনার মতামত লিখুন :