ad728

অপারেশন টেবিলে রোগী রেখে উ'ধা'ও চিকিৎসক, সাপ্টিবাড়ীতে ক্লিনিক অ'ব'রু'দ্ধ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

অপারেশন টেবিলে রোগী রেখে উধাও চিকিৎসক, সাপ্টিবাড়ীতে ক্লিনিক অবরুদ্ধ
আবু বক্কর আতাউর স্টাফ রিপোর্টার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে অবস্থিত আয়েশা ক্লিনিক এ চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। অস্ত্রোপচারের সময় রোগীকে অপারেশন টেবিলে রেখেই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এক রোগীকে অস্ত্রোপচারের জন্য ক্লিনিকে ভর্তি করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত সার্জন ডাঃ এ.এস.এম. সায়েম অস্ত্রোপচার শুরু করেন। অভিযোগ রয়েছে, শরীরের নির্দিষ্ট অংশ কেটে অস্ত্রোপচার চলমান অবস্থাতেই তিনি হঠাৎ করে অপারেশন থিয়েটার ত্যাগ করেন এবং পরে আর ফিরে আসেননি।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও চিকিৎসকের কোনো খোঁজ না পেয়ে রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা অপারেশন থিয়েটারের ভেতরে প্রবেশ করে চিকিৎসককে না পেয়ে হতবাক হয়ে যান। এ সময় রোগীর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং দ্রুত চিকিৎসার দাবি জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও আশপাশের মানুষ ক্লিনিকের সামনে জড়ো হতে থাকেন। পরে বিক্ষুব্ধ জনতা ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্লিনিকটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ স্বজনরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর থেকেই ক্লিনিক কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই অভিযোগ করেন, রোগীর জীবনের ঝুঁকি তৈরি করে চিকিৎসকের এভাবে চলে যাওয়া চরম দায়িত্বহীনতার পরিচয়।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত চিকিৎসক বা ক্লিনিক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ