ad728

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫: পুরস্কার বিতরণীতে জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ-


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫: পুরস্কার বিতরণীতে জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ- 

মোঃ শামসুল হক ইমন
স্টাফ রিপোর্টার- ময়মনসিংহ। 


মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–০১ (ধোবাউড়া–হালুয়াঘাট) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
নূরুজ্জামান সোহেল, সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন
সুজাউদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল।

 বিশেষ অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব মফিজ উদ্দিন,  সাবেক উপজেলা চেয়ারম্যান ও সম্মানিত সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। 
অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আহবায়ক, ধোবাউড়া উপজেলা বিএনপি
আনিছুর রহমান মানিক, সদস্য সচিব, ধোবাউড়া উপজেলা বিএনপি।
আবুল কাশেম ডলার - সহ সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। 
ফরহাদ আল রাজি, সহ সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল
মাসুদ চৌধুরী, ধর্মবিষয়ক সহ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল
এইচ এম ইমরান হোসাইন, আহবায়ক, ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল
জালাল উদ্দীন, আহবায়ক, ধোবাউড়া উপজেলা ছাত্রদল
সাইফুল ইসলাম পলাশ, সদস্য সচিব, ধোবাউড়া উপজেলা ছাত্রদল
ফারুক হোসাইন, সাবেক সহ সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 আয়োজক
অনুষ্ঠানটির আয়োজন করে গামারীতলা ইউনিয়ন ও কলসিন্দুর সরকারি স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদল।  বক্তব্যের সারাংশ বক্তারা শহীদ জিয়ার আদর্শ, তার জাতীয়তাবাদী চেতনা এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  সমাপ্তি শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ