ad728

উসাইমং মারমাকে ‘কুকি-চিন সংশ্লিষ্ট’ দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার পর এবার উসাইমং মারমাকে ‘কুকি-চিন সংশ্লিষ্ট’ দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
নিজস্ব প্রতিবেদন
ঢাকা, ১৩ মে ২০২৬: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য চিং মারমার বাবা উসাইমং মারমাকে এবার ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ সংশ্লিষ্ট বলে দাবি করেছে সাবেক সামরিক কর্মকর্তাদের সংগঠন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ বলেন, “উসাইমং মারমা কে, তার সম্পর্কে একটু খোঁজ নেন। পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) যারা আছে, এরা তাদেরই একটা অংশ।”

উসাইমং মারমা সম্প্রতি শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, বিমান বাহিনী প্রধানসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। তার অভিযোগ ছিল, মাইলস্টোন এলাকায় বিমান দুর্ঘটনায় অবহেলার কারণেই তার ছেলে উক্য চিং মারমার মৃত্যু হয়েছে। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।

মামলার আবেদন করার পর থেকেই উসাইমং মারমা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে আসছিলেন যে, রাঙ্গামাটিতে তার বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপও কামনা করেন।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় শিক্ষার্থী উক্য চিং মারমা নিহত হন। ঘটনার দীর্ঘ সময় পর ড. ইউনূসসহ উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে মামলার আবেদন করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সাম্প্রতিক সংবাদ সম্মেলনের মাধ্যমে উসাইমং মারমাকে সরাসরি কেএনএফ সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। তবে এ বিষয়ে উসাইমং মারমার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ