ad728

পানছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ এর গোপন আস্তানা উদ্ঘাটন-অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পানছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ এর গোপন আস্তানা উদ্ঘাটন
অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ার গহীন জঙ্গলে সেনা অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। 
 সোমবার (৬ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই আস্তানা থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের ব্যবহার করে সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক সময়ের ঘটনা বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে স্থানীয় জনগণ, বিশেষ করে স্কুলগামী শিশুদের বিভ্রান্ত করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত করছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ