খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল
জেলা প্রতিনিধি, জয়পুরহাট
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল ও রোজা পালন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ফয়সাল আলীমের আয়োজনে শহরে মাছুয়া বাজার জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন, জয়পুরহাট জেলা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক হায়দার আলী, পাঁচবিবি থানা বিএনপি'র সাবেক সভাপতি আবদুর রব বুলু, সাবেক সদস্য সচিব আবুল হোসেন, জয়পুরহাট শহর বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, পাঁচবিবি পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেন, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, বাগজানা ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ-সভাপতি আমানুল্লাহ আমান, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুদ্দিন তুষার সহ প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :