ad728

ফেনী সীমান্তে বিজিবির অ'ভি'যা'নে ৫৬ কেজি ভারতীয় গাঁ'জা জ'ব্দ, মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ, মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর বিশেষ টহল দল ফেনী জেলার ফুলগাজী উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বিজিবি। 

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯৬ হাজার টাকা। জব্দকৃত গাঁজা পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ফুলগাজী থানায় জমা করার প্রক্রিয়া চলছে।

৪ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ছবির ক্যাপশন:
ফুলগাজীর তারাকুচা সীমান্ত ফাঁড়িতে জব্দকৃত ৫৬ কেজি ভারতীয় গাঁজা নিয়ে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির সদস্যরা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ