মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খাঁন মোটরসাইকেল ও সিএনজির শোডাউন।।
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খাঁন মোটরসাইকেল ও সিএনজির শোডাউন।।
মোঃ রুবেল আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধ
মাদারীপুর-২ আসনে বিএনপির শীষের মনোনয়ন মনোনয়ন পেতে মরিয়া নারী নেত্রী হেলেন জেরিন খাঁন। দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন । সভা-সমাবেশ থেকে শুরু করে করছেন উঠান বৈঠকও। দলীয় নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকৃষ্ট করতে মোটরসাইকেল শোডাউন ও সিএনজির শোডাউন মিছিল করছেন এই নারী নেত্রীর সমর্থকরা রয়েছেন আলোচনায়ও।
মনোনয়ন পেতে এবার মাঠে নেমেছেন সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খাঁন। দলীয় নেতাকর্মী নিয়ে করছেন মোটরসাইকেল ও সিএনজির শোডাউন সমাবেশ করেন। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর প্রধান সড়কে এই শোডাউন করেন পরে সংবাদ সম্মেলনের। এ সময় তিনি বলেন, মনোনয়ন পেয়ে ভোটের মাধ্যমে সংসদ সদস্য হতে পারলে জনগনের শান্তি ফিরিয়ে আনতে এবং মাদকমুক্ত করা হবে মাদারীপুর জেলা। প্রতিটি ইউনিয়নে পাবে উন্নয়নের ছোঁয়া। শিক্ষা ও স্বাস্থ্য খাতে দেয়া হবে অগ্রাধিকার।
দেশের মধ্যে মাদারীপুর জেলাকে উন্নত জেলায় পরিনত করতে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান । তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে আর এছাড়া মাদারীপুর-২ আসনে প্রার্থী হিসেবে কাউকেই ঘোষণা দেয়নি দলটির কেন্দ্রীয় কমিটি। তাই মাদারীপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পেতে মাঠে নেমেছেন হেলেন জেরিন খাঁন ।
আপনার মতামত লিখুন :