ad728

মাটিরাঙ্গায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মাটিরাঙ্গায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা 
খাগড়াছড়ি প্রতিনিধি : 

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িরর মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 
বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গার দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে করে নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার সহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব,গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। 

এর আগে বিভিন্ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী 'শুভ শুভ শুভ দিন,  বিএনপির জন্মদিন, আজকের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে, করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হয়।  এসময় নেতাকর্মীদের মধ্য উচ্ছাস পরিলক্ষিত হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ