ad728

পানছড়িতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন‎


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পানছড়িতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন‎
‎মো. সেলিম,   পানছড়ি প্রতিনিধি:
‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফারহানা নাসরিন।
‎উদ্বোধনী বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় সারা দেশের মতো পানছড়িতেও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন বিভাগের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
‎পানছড়ি বন বিভাগের কর্মকর্তা উহলামং চৌধুরী বলেন, বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করা হবে।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ