ad728

সাতক্ষীরা কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সাতক্ষীরা কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধিঃঁ
কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম (৫৯) ও জিআর পরোয়ানাভুক্ত আসামি উত্তর সোনাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের পুত্র খাদিমুল বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম (৩১)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের রবিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ