ad728

খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :

 খাগড়াছড়ির দীঘিনালায় আলোকিত হয়ে আলোকিত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহর লাইব্রেরীর উদ্যোগে এবং কামিনী রঞ্জন ত্রিপুরা ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে মানবিক ও প্রেরণামূলক উদ্যোগের অংশ হিসেবে বই ও কলম বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ) সকাল ১১টার দিকে  দীঘিনালা বাজারে বই ও কলম বিতরণ কালে সভাপতিত্ব করেন খনেশ্বর ত্রিপুরা, 
প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন গবেষক ডঃ হরিপূর্ণ ত্রিপুরা, কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা সহ প্রমুখ।
 শিক্ষার্থীদের মাঝে বই ও কলম বিতরণ কার্যক্রমে অংশ নেন  সকল পেশাজীবী মানুষ। বক্তারা বলেন লাইব্রেরী হলো জ্ঞানের ভান্ডার,ভাল বই শুধু জ্ঞান বাড়ায় না মানুষের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। অনুষ্ঠানের শেষে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে  শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ