ad728

বাঘাইছড়িতে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাঘাইছড়িতে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি
মোঃ আসিফ ইসলাম সাইফ 
‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় ফেসবুকে নিজের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ রহমত উল্যাহ (৩৮) নামে এক ব্যক্তি।
‎জিডি সূত্রে জানা যায়, রহমত উল্যাহ বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ লিয়াকত আলী ও মাতা মোসাঃ ফরিদা বেগম। তিনি দীর্ঘদিন ধরে “Md Rahamat Ullah Sbapt” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন।
‎রহমত উল্যাহ অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে রাত আনুমানিক ৮টার দিকে তিনি দেখতে পান যে, এক অজ্ঞাত ব্যক্তি “কষ্ট ভরা জীবন” নামের ফেসবুক আইডি (লিংক: facebook.com/share/1Zhg8p6UyA) থেকে তার নামে মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর তথ্য প্রকাশ করেছে।
‎তিনি আরও জানান, ওই অজ্ঞাত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও তার ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন তিনি।
‎এ বিষয়ে তিনি বাঘাইছড়ি থানায় জিডি করে ঘটনাটি নথিভুক্ত রাখার আবেদন জানান। জিডির ট্র্যাকিং নম্বর MBAC 20, জিডি নম্বর ৫১২, এবং তারিখ ১৫ অক্টোবর ২০২৫।
‎জিডিটি গ্রহণ করেন বাঘাইছড়ি থানার ডিউটি অফিসার এসআই মাঈনুল হোসেন সুমন (বিপি-৮৮১৭২০১৮৪৯)। এসময় এএসআই (নিরস্ত্র) সাগর হালদার (সিপি-৯৩২০২২৭৩৮০) উপস্থিত ছিলেন।
‎বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, “এই ডায়েরি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আলোচিত শীর্ষ ১০ সংবাদ