ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের চে'ক'পোস্টে বড় সাফল্য, ৭ কেজি গাঁ'জা'স'হ দুই নারী আ'ট'ক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের চেকপোস্টে বড় সাফল্য, ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে পৃথক দুটি যাত্রীবাহী বাস থেকে মোট ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ও ৯টা ৩০ মিনিটে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদারের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল বারেকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন।
অভিযানকালে পাপিয়া ট্রান্সপোর্টের ঢাকাগামী পৃথক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আঞ্জু বেগম (৪৫) ও মৌসুমী (৩৪) নামে দুই নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, আঞ্জু বেগমের শরীরে স্কচ টেপ দিয়ে বডি ফিটিং করে লুকিয়ে রাখা ৪ কেজি গাঁজা এবং মৌসুমীর শরীরে একই কৌশলে বহন করা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মোট পরিমাণ ৭ কেজি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকির শিকদার জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, মহাসড়কে মাদক পরিবহন, চোরাচালান ও অপরাধ দমনে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :