পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
একরামুল হক পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধি :
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উৎসব।
১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকালে পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শেষ হলো দান উত্তম কঠিন চুল বড় দান।
১০ অক্টোবর শুক্রবার বিকাল থেকে মোনোঘর জুম হতে তুলা সংগ্রহ করেন বেইন বুনা অংশগ্রহণকারী পর্যায় ক্রমে তুলা হতে বীজ পৃথক করা, রাতভর চরকার মাধ্যমে তুলা হতে সুতা তৈরী করা, সুতা সিদ্ধ ও রং করা, শুকানো ও বেইন ঘরে চিবর ( কাপড়) বুনন সমাপ্ত করে ১১ অক্টোবর শনিবার ভোরে কঠিন চীবর সেলাই করেন।
পূজনীয় ভিক্ষুসংঘ, শ্রামণসংঘ ও অষ্টশীল পালনকারীদের প্রাত: পিন্ডদান, বৌদ্ধ পতাকা উত্তোলন করে শ্রদ্ধাবান বুদ্ধ পূজা প্রদানকারীদের মাধ্যমে বড় বুদ্ধ প্রতিবিম্ব ঘরে বুদ্ধ পূজা, সীবলী পূজা মধ্য দিয়ে ২য় দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে কল্পতরু দান ও নানা ধর্মীয় দান ও স্বধর্ম শ্রবণ করেন বৌদ্ধ নর-নারীরা।
এসময় পূজনীয় ভিক্ষুসংঘ কর্তৃক সন্ধর্মোপদেশ প্রদান। এতে সংঘ প্রধান (প্রধান অতিথি) হিসাবে রাজবন বিহার, রাঙ্গামাটির আবাসিক প্রধান প্রজ্ঞা লংকার মহাস্থবির উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে শাসন রক্ষিত মহাস্থবির, অধ্যক্ষ, পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির। মহামিত্র মহাস্থবির, অধ্যক্ষ,ধর্মচক্র অরণ্য কুঠির, রামগড়। বিমলান্দ মহাস্থবির, মৈত্রীপুর বন ভাবনা কেন্দ্র, ইটছড়ি, খাগড়াছড়ি। দেবমিত্র মহাস্থবির, রাজবন বিহার সহ রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন কুটির পরিচালক মহাস্থবিরগন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে মূল আকর্ষণ ছিল কঠিন চীবর দান—যেখানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় বুনে তৈরি করা হয় চীবর, যা পরে বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।
বৌদ্ধ শাস্ত্র মতে, গৌতম বুদ্ধের অনুগামী মহা উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত এ রীতি অনুযায়ী চীবর তৈরির প্রক্রিয়া যেমন শ্রমসাধ্য ও কষ্টকর, তেমনি তা ভিক্ষু সংঘকে দান করা হয় সবচেয়ে উত্তম ও পুণ্যময় দান হিসেবে বিবেচিত।
উৎসব মুখর পরিবেশে শান্তিপুর অরণ্য কুটিরের প্রধান উপদেষ্টা সমীর দত্ত চাকমা, সহ সভাপতি পাশে অসেতু বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সুব্রত চাকমা সহ হাজারো নারী-পুরুষ, ভিক্ষু ও উপাসক- উপাসিকারা অংশ নেন এই ঐতিহ্যবাহী দানোত্তম অনুষ্ঠানে।
আপনার মতামত লিখুন :