ad728

পাবনার সন্তান রাবি অধ্যাপক শিব শংকর রায় সড়ক দু*র্ঘ*ট*নায় নি*হ*ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পাবনার সন্তান রাবি অধ্যাপক শিব শংকর রায় সড়ক দুর্ঘটনায়  নিহত | 

মোঃ ওমরফারুক(সানি),
 পাবনা জেলা প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান গুরুতর আহত হয়েছেন।

নিহত শিব শংকর রায়ের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে তাদের বহনকারী একটি ভ্যাসপা মোটরসাইকেলকে পেছন থেকে একটি দ্রুতগতির যানবাহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। আহত আসাদুজ্জামান বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

সহকর্মীরা জানান, দুই অধ্যাপকের মাছ ধরার শখ ছিল। শুক্রবার ছুটির সকালে তারা মাছ ধরতে যাচ্ছিলেন, পথে দুর্ঘটনা ঘটে। শিব শংকর রায় মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন এবং মাথায় গুরুতর আঘাত পান।

মরদেহ রাজশাহী মেডিকেলের মরচুয়ারিতে রাখা হয়েছে এবং দুপুরের মধ্যে তার মরদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগরে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ