খাগড়াছড়িতে যুবকের ২ হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খাগড়াছড়িতে যুবকের ২ হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পানছড়ির দমদম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই যুবকের নাম মো. মইনুল ইসলাম ভুট্টু (৩৭)। তিনি পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালানাল গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ভুট্টোকে কুপিয়ে গুরুতর জখমসহ দুই হাতের কবজি কেটে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে স্থানীয় জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :