ad728

চট্টগ্রাম মহানগরে এনসিপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

চট্টগ্রাম মহানগরে এনসিপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি:

গত ২৮ মার্চ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বায়েজিদ থানা এনসিপি, চট্টগ্রাম মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মী ও সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন, যুগ্ম সমন্বয়কারী জুবায়ের হোসেন, যুগ্ম সমন্বয়কারী জসিম উদ্দীন ওপেল এবং চট্টগ্রাম মহানগরের সদস্য সাহেদ ইকবাল চৌধুরীসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা পর্যায়ের সংগঠকরা।
সভায় বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গণ-অভ্যুত্থানের চেতনা থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপির কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, দলটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে শিগগিরই গণমানুষের আস্থা অর্জন করবে।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করে দেশের প্রতিটি অঞ্চলে এনসিপির আদর্শ ও লক্ষ্য পৌঁছে দিতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে দলকে একটি জনবান্ধব ও শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ