ad728

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর ৫৯তম জন্মদিনে দোয়া মাহফিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর ৫৯তম জন্মদিনে দোয়া মাহফিল
‎
‎মোঃ আসিফ ইসলাম সাইফ 
‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর ৫৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
‎
‎সোমবার (২০ অক্টোবর) বাদ আছর মারিশ্যা ইউনিয়ন ও মুসলিম ব্লক বিএনপির যৌথ উদ্যোগে মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
‎
‎মারিশ্যা ইউনিয়ন বিএনপি ও মুসলিম ব্লক বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে ওমর আলীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
‎
‎মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতী সোলাইমান খাঁন।
‎
‎আয়োজকরা জানান, মোঃ ওমর আলী উপজেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার জন্মদিনে দোয়া মাহফিলের মাধ্যমে নেতা ও কর্মীরা কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ