গোয়াইনঘাট জাফলংয়ে প্রবীণ ব্যবসায়ী মুসলিম মিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গোয়াইনঘাট জাফলংয়ে প্রবীণ ব্যবসায়ী মুসলিম মিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আফাজ উদ্দিন
সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা,বল্লাঘাট শাহী জামে মসজিদের সহ-সভাপতি,প্রবীণ ব্যবসায়ী মুসলিম মিয়ার স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (০৭ ডিসেম্বর ) বাদ যোহর উপজেলায় জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ উদ্যোগে বল্লাঘাট সিকদার মার্কেটে এ আয়োজন সম্পন্ন করা হয়। সভায় সমিতির সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হোসেন মিয়া। এসময় বক্তব্য দেন,মুসলিম মিয়ার ছেলে লোকমান হোসেন,প্রবীন মুরুব্বি ফারুক আহমদ,সভাপতি হোসেন মিয়া সহ আরো অনেকে, বক্তারা মুসলিম মিয়ার ইসলামীক কর্মকান্ড ও ব্যবসার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বিষয়াদি শ্রদ্ধার সাথে স্বরণ করে এবং মরহুম মুসলিম মিয়া সহ অত্র সমিতির সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে।
দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ পুর জামে মসজিদের ইমাম শামসুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ,বিশিষ্ট ব্যবসায়ী সহ সমিতির সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :