ad728

বাঘাইছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসার হিফজ বিভাগের বিদায়ী ছাত্রদের সম্মাননা প্রদান‎


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাঘাইছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসার হিফজ বিভাগের বিদায়ী ছাত্রদের সম্মাননা প্রদান‎
‎মোঃ আসিফ ইসলাম সাইফ
‎বাঘাইছড়ি প্রতিনিধি—
‎রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ্ তাহফিজুল কুরআন মাদ্রাসার ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিফজ বিভাগের বিদায়ী ৩ জন হাফেজ ছাত্রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
‎শনিবার (১৪ মার্চ ২০২৬) রাত ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তাদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে মাদ্রাসার সুনাম বৃদ্ধি করায় মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
‎অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবউল্লা।
‎এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম আজগর আলী, মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি সোলাইমান খাঁন, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কুরআনের হাফেজগণ সমাজের জন্য গর্বের বিষয় এবং তারা সমাজে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা বিদায়ী হাফেজদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং কুরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
‎এসময় অতিথিরা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, ধৈর্য ও যত্নশীল পরিচর্যার মাধ্যমেই এসব শিক্ষার্থী পবিত্র কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিবেদিত প্রচেষ্টার জন্য মাদ্রাসার শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতিথিরা।
‎হিফজ বিভাগের বিদায়ী ছাত্ররা হলেন— হাফেজ ইয়াসিন আরাফাত, হাফেজ আব্দুর রহমান ও হাফেজ আরিফুল ইসলাম।
‎আলোচনা সভার শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী হাফেজদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ