ad728

রাঙামাটিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার: ৩নং ওয়ার্ডে এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিশাল গণসংযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রাঙামাটিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার: ৩নং ওয়ার্ডে এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিশাল গণসংযোগ
​মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:-

রাঙামাটির উন্নয়ন, অগ্রগতি ও কাঙ্ক্ষিত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা বিএনপির সাবেক এই সফল সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ-এর পক্ষে আজ শহরের ৩নং ওয়ার্ড এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।আজ সকাল থেকেই ৩নং ওয়ার্ডের অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পরিচ্ছন্ন ইমেজ ও যোগ্য নেতৃত্বের কথা তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।

প্রচারণায় স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ​মোহাম্মদ মনির উদ্দিন পিন্টু: সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি।​বরুণ বাবু: সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি।​মোহাম্মদ কামাল উদ্দিন: সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি। ​মোহাম্মদ ইলিয়াস ভুট্টো: সম্মানিত সদস্য, রাঙামাটি জেলা বিএনপি।​মোঃ শহিদুল ইসলাম: আহ্বায়ক, রাঙামাটি পৌর তাঁতী দল। ​মহিদুর রহমান পাপ্পু: সাবেক স্বেচ্ছাসেবক দলের সাহিত্য বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি। ​মোঃ রনি: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।​এছাড়াও উক্ত গণসংযোগে ৩নং ওয়ার্ড ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ