সংসদ নির্বাচনে বিএনপির ২৯৮ নং আসনে মনোনয়নের জন্য চূড়ান্ত হয়েছে ওয়াদুদ ভূইয়া
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আগামী সংসদ নির্বাচনে বিএনপির ২৯৮ নং আসনে মনোনয়নের জন্য চূড়ান্ত হয়েছে ওয়াদুদ ভূইয়া ।
ডেক্স রিপোর্টঃ
আগামী সংসদ নির্বাচনে বিএনপির
আসন ধরে রাখতে নেতাদের সঙ্গে বসছে বিএনপির নীতি নির্ধারনী কমিটি।সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ২৬ অক্টোবর ২০২৫ ইং আনুষ্ঠানিক বৈঠক করছে বিএনপির নীতি নির্ধারনী কমিটি।
গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রার্থীকে দলের ঐক্য বজায় রাখার জন্য তৎপর থাকতে বলা হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় দেশের কয়েকটি বিভাগের আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ বৈঠক হয়েছে। আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতারা দলীয় জরিপ ও একাধিক সংস্থার মাঠ প্রতিবেদন পর্যালোচনা করছেন।
সূত্র জানায়, স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে প্রার্থী মনোনয়ন প্রাথমিকভাবে ঠিক করার দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়। তিনি যেসব আসনে একক প্রার্থী আছেন, দলীয় ঝামেলা নেই বললেই চলে, সেসব আসনের নেতাদের এলাকায় নির্বাচনী কাজ করার তাগিদ দেন।
তিনি বলেন বি এন পি দলটি আপনাদের ছেলের মত মনে করেন।ছেলে ভুল করলে আপনারা কি করেন?এমনি ভাবে সবাই কে ক্ষমা করে দলের জন্য ও দেশের জন্য কাজ করতে হবে।
আগামী নির্বাচনে একটি বৈদেশিক শত্রুপক্ষ দেশের ক্ষতি সাধন করতে চায়।সেটাতে যদি তারা সফল হয় তাহলে আপনারা আবার গত ফ্যাসিস্ট এর আমলে কস্ট পেয়েছেন সেভাবে কস্ট পেতে হবে।তাই সকল নেতা কর্মী কে সজাগ থাকার পরামর্শ দেন।
সিদ্ধান্ত অনুযায়ী, এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা স্থায়ী কমিটিতে উপস্থাপন করা হয়। সেখানে আলোচনার পর সংযোজন-বিয়োজন শেষে প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে তা সাংগঠনিকভাবে প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়।
গুলশানে স্থায়ী কমিটির নেতাদের চূড়ান্ত সিদ্ধান্তে
২৯৮ নং আসনে খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়া দলের চূড়ান্ত নির্দেশনা পেয়েছেন।
বিএনপির একাধিক শীর্ষ নেতা ৩৬ জুলাই পত্রিকা কে বলেন,আগামী নির্বাচনে এক পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :