ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায়

গাজীপুর-১ সমৃদ্ধ সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচির প্রচার-প্রচারনা জোরদার করা ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর-১ আসনকে কেন্দ্র করে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ মাঠে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা  করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রশাসনিক ও রাষ্ট্রীয় কাঠামোকে দুর্নীতিমুক্ত করার জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই বর্তমান সময়ের প্রধান দাবি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার।

এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন। তারা বলেন, ধানের শীষ দেশের মানুষকে মুক্তি দিতেই আবারও জনসমর্থন অর্জন করবে।

সমাবেশ শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিলসহকারে মাঠ ত্যাগ করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ