বাঘাইছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাঘাইছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং তৃতীয় শ্রেণির খতমে নাজেরা ও হিফজের প্রাথমিক সবক প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় অত্র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবউল্লা'র সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক,মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বেরাত তিলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষা-পরিচালক হাফেজ ইব্রাহিম খলিল। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল কুরআনি শিক্ষা, আনন্দ ও প্রেরণার মেলবন্ধন। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক ও উপজেলা কোয়ার্টার বায়তুল নুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুফতি আলমগীর হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন এবং অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ জয়নাল।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা, শিক্ষার্থীদের উৎসাহিত করতে সম্মানিত শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা কুরআন অধ্যয়নের মর্যাদা, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় দায়িত্ব সম্পর্কে মূল্যবান পরামর্শ দেন। বক্তারা বলেন, “কুরআনি শিক্ষায় দক্ষতা অর্জন শুধু ছাত্রদের ব্যক্তিগত উন্নয়নেই নয়, সমাজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাদ্রাসার শিক্ষার মান, শিক্ষার্থীদের অগ্রগতি এবং শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তারা ধারাবাহিকভাবে এ ধরনের উৎসাহব্যঞ্জক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য নাজেরা খতম এবং নবীন হিফজ ছাত্রদের প্রথম সবক প্রদান করেন অত্র মাদ্রাসার মোহতামিম ও উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন।
পরিশেষে মাদ্রাসার মোহতামিমের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ-জাতির শান্তি, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মাদ্রাসার ক্রমোন্নতির জন্য প্রার্থনা করা হয়।
আপনার মতামত লিখুন :