ad728

লামায় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ: খুশিতে আত্মহারা ৮০৭ পরিবার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

লামায় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ: খুশিতে আত্মহারা ৮০৭ পরিবার
মো.আবুল বাশার নয়ন, বান্দরবান

সারাদেশের ন্যায় বান্দরবানের লামায় প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে এই কার্ড তুলে দেওয়া হয়।


পাহাড়ের প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগ—ফ্যামিলি কার্ড। এরই ধারাবাহিকতায় বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে শুরু হয়েছে এই কার্ড বিতরণ কার্যক্রম।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ফাসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে প্রাথমিক তালিকায় ১ হাজার ৯৭ জনের নাম থাকলেও কঠোর যাচাই-বাছাই শেষে মোট ৮০৭ জনকে এই কার্ডের জন্য চূড়ান্ত করা হয়। যারমধ্যে ৫জনের হাতে আনুষ্ঠানিক কার্ড তুলে দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

তিনি বলেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফায় পাহাড়ী বাঙ্গালীদের সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক দিনেও পাহাড়কে যুক্ত রাখা হয়েছে। অর্থাৎ পাহাড় সমতল গুরুত্ব দেয়া হয়েছে। 

বান্দরবান ৩০৯ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মা-বোনদের কথা চিন্তা করে এ ফ্যামিলি কার্ড গুরুত্ব দিয়েছেন। তাই কোনভাবেই এই কর্মসূচি বিতর্কে জড়া যাবেনা।

এদিকে ফ্যামিলি কার্ড হাতে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন দুর্গম এলাকার সাধারণ মানুষ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়ার নিশ্চয়তা পেয়ে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীর প্রতি।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত দুস্থরা যেন এই সুবিধার আওতায় আসে সেজন্যই যাচাই-বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও এই সেবা পৌঁছে দেওয়া হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ