ad728

মাটিরাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মাটিরাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অন্তর মাহমুদ মাটিরাঙ্গা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) চেয়ারপার্সন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ বিকালে মাটিরাঙ্গা পৌর ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি মোঃ শাহজালাল কাজল । তিনি বলেছেন, সারা জীবন মানুষের কল্যাণে ও লুন্ঠিত গনতন্ত্র পুনোরুদ্ধারে জীবন বাজি রেখেছেন মন্তব্য করেছেন। আপনাদের দোয়ায় বর্তমানে খালেদা জিয়া একটু ভালো আছেন । তবে পুর্ন সুস্থতা লাভের জন্য পৌর বিএনপির পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাই । 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী । ৪ নং ওয়ার্ড রমিজ কেরানীপাড়া জামে মসজিদের ইমাম আনিছুর রহমান এই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন । 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী ডাঃ সামছুল হক, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ অলি উল্যাহ, সিনিয়র সহ সভাপতি জামাল মিয়া, সাধারণ সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, পৌর যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন সহ ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ