ad728

পানছড়িতে ৩ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পানছড়িতে ৩ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ উদ্ধার

মো: মামুন হাসান, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :


 খাগড়াছড়ির পানছড়ি উপজেলার করল্লাছড়ি এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।


শনিবার ২০ ডিসেম্বর  বিকেলে নায়েব সুবেদার মোঃ শহিদ আলমের নেতৃত্বে অভিযানে আনুমানিক ৯৬.৬২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।


 উদ্ধারকৃত কাঠ পরবর্তীতে পানছড়ি বনবিভাগ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বন বিভাগ নিশ্চিত করেছে।


বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ