ad728

আওয়ামীলী ফ্যাসিষ্টদের কবলে মিরপুর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

আওয়ামীলী ফ্যাসিষ্টদের কবলে মিরপুর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।

ঢাকা প্রতিনিধি :

রাজধানীর মিরপুর-১৩–এ অবস্থিত বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজের পরিচালনা ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে (মাউশি) দাখিল করা অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও একটি প্রভাবশালী গোষ্ঠী প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

অভিযোগে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, রেক্টর তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর ও শিক্ষক মতিয়া খানের বিরুদ্ধে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব বিস্তারের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের পরও তারা প্রশাসনিক কর্তৃত্ব ছাড়েননি।

মাউশি তদন্তের আশ্বাস দিলেও কয়েক মাস ধরে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় আবেদনকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সের ভাড়া নেওয়া স্থানে কলেজটি পরিচালিত হওয়ায় শাক্য মুনি বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার পালনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ তুলেছেন পাহাড়ি বৌদ্ধরা। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর কলেজ স্থানান্তরের দাবিতে গণস্বাক্ষর-সম্বলিত আবেদন জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে কলেজের এক নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে এক বৌদ্ধ দায়ককে ধর্ম পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি পার্বত্য বৌদ্ধ সংঘ তদন্ত করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় মাউশির দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ