লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা
নিজস্ব প্রতিবেদক |
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের লিও জেলা কাউন্সিলের (২০২৬-২০২৭) সেবাবর্ষের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেত্রী লিও হাওয়া আক্তার তোহা।
গত ২৩ জুন (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩০তম লিও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থন ও ভোটের মাধ্যমে আগামী ১ বছরের জন্য তিনি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিও হাওয়া আক্তার তোহা ইডেন মহিলা কলেজ ছাত্রদলের একজন সক্রিয় নেত্রী হিসেবে পরিচিত। সামাজিক সেবামূলক কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি তিনি ছাত্ররাজনীতিতেও নিজের বলিষ্ঠ নেতৃত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
এক প্রতিক্রিয়ায় লিও হাওয়া আক্তার তোহা বলেন, "আমাকে এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় আমি সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞ। আগামী এক বছর লায়ন্স ইন্টারন্যাশনালের আদর্শকে ধারণ করে আর্তমানবতার সেবা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।"
তার এই অর্জনে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন এই কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :