ad728

নেত্রকোণায় ৯৫ পিস ই'য়া'বা'স'হ মা'দ'ক কা'র'বা'রি আ'ট'ক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নেত্রকোণায় ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক 
​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা। 

নেত্রকোণার মদনে পুলিশের এক বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ মিলন শেখ (৩৮)। তিনি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহুছ মিয়ার ছেলে।
​গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
​পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচা চলছিল—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের ধারাবাহিক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার এসআই ফয়সাল, এএসআই খোরশেদ এবং এএসআই সাকিবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে।
​অভিযান চলাকালীন জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া গ্রামের অলি মিয়ার বাড়ির পেছনে সাত্তার সাহের পতিত জমি থেকে মিলন শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​পুলিশের বক্তব্য
​অভিযানে অংশ নেওয়া এসআই ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

​মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন,
"নেত্রকোণা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুজ্জামান বাবরের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় মদন উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা মাদকের সাথে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ