গামারীতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক শক্তিতে নতুন গতি
ইমরান সালেহ প্রিন্সের উপস্থিতিতে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান-
মোঃ শামসুল হক ইমন
স্টাফ রিপোর্টার- ময়মনসিংহ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২নং গামারীতলা ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে এক উৎসবমুখর ও গুরুত্বপূর্ণ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ইমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে বরণ করে নেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী থেকে আগত বহু নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলনে শামিল হওয়ার প্রত্যয়ে বিএনপিতে যোগদান করেন। দলীয় নেতৃবৃন্দ বলেন, এই যোগদানের মধ্য দিয়ে গামারীতলা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হলো এবং তৃণমূল পর্যায়ে দলীয় শক্তি বহুগুণে বৃদ্ধি পেল।
বিএনপিতে নবাগত নেতাকর্মীদের তালিকা:
মোঃ নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, মিরাজ উদ্দিন, মোশাররফ হোসেন (মুসা), শাকির হোসেন, জাকির হোসেন, সেলিম কবিরাজ, হারেছ আলী, ইন্তাজ আলী, নায়েব আলী, তারা মিয়া, ইব্রাহীম, আঃ রহমান বিশ্বাস, হাজী মোঃ আঃ আওয়াল, এনাসুল বিশ্বাস, কামাল উদ্দিন, তোফাজ্জল খান, বাদশা ভাই, হাসু মিয়া, এ. নূরুজ্জামান (জামায়াতে ইসলামী) ও রফিক মিয়া।
বক্তব্য ও কর্মসূচির তাৎপর্য
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন,
“আজকের এই যোগদান অনুষ্ঠান প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি রাজপথে রয়েছে এবং এই সংগ্রাম আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে।”
তারা আরও বলেন, নতুন নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণে ধোবাউড়া উপজেলাসহ পুরো ময়মনসিংহ অঞ্চলে বিএনপির রাজনৈতিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়। দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে গামারীতলা ইউনিয়নে বিএনপির রাজনৈতিক অবস্থান দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
আপনার মতামত লিখুন :