ad728

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‎মোঃ আসিফ ইসলাম সাইফ 

‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎“প্রযুক্তি ও মমতায় কল্যাণ, সমতায় আস্থা—আজ সমাজসেবা” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার। ‎উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান। 
‎এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন সময়োপযোগী ও টেকসই প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু, অনাথ, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নির্যাতিত নারী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসব কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ