প্রতারক চক্রের নতুন কৌশল: জামায়াত নেতাকে টার্গেট করে ‘পঙ্গু হাসপাতালে রোগী’ সেজে টাকা দাবি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রতারক চক্রের নতুন কৌশল: জামায়াত নেতাকে টার্গেট করে ‘পঙ্গু হাসপাতালে রোগী’ সেজে টাকা দাবি
মোঃ ইসতিয়াক আহমদ রোহান
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
৫ই আগস্ট ২০২৪-এর অভ্যুত্থানের পর থেকে একটি প্রতারক চক্র জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকে টার্গেট করে অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে যাচ্ছে। এই চক্রটি নিজেদেরকে কখনো রোগী, কখনো ডাক্তার, আবার কখনো রোগীর আত্মীয় সেজে ফোন করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে—এই পরিচয়ে রক্ত, ইনজেকশন বা জরুরি চিকিৎসার নামে টাকা দাবি করছে।
এর আগে একই কৌশলে ফোন দেওয়া হয়েছিল—
সাবেক থানা আমীর
খবিরুল ইসলাম-সহ একাধিক নেতাকে।
সর্বশেষ আজ (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফোন করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই সদর ইউনিয়ন ও পাঁচুপুর ইউনিয়নের আমির, থানা কর্মপরিষদ সদস্য, আত্রাই নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আবু শাহিন-কে।
ফোনে প্রতারক চক্রের সদস্যরা—
একবার ছোট ভাই/ছেলে সেজে,
একবার ডাক্তার পরিচয়ে,
আবার একবার রোগী পরিচয়ে—
বিভিন্নভাবে অর্থ সাহায্য চায়। তারা দাবি করে যে রোগী নাকি ভয়াবহ পরিস্থিতিতে আছে এবং জরুরি রক্ত ও ইনজেকশনের জন্য টাকা খুবই জরুরি।
এমনকি প্রতারক নিজেকে জামায়াতের রোকন বলেও পরিচয় দেয়। তবে অনুসন্ধানে জানা গেছে—তাদের পরিচয় সম্পূর্ণ ভুয়া, এবং এ ধরনের কোনো ব্যক্তির অস্তিত্ব সংগঠনের অভ্যন্তরে নেই।
জামায়াতে ইসলামীর যেসব নেতাকে ফোন করা হয়েছে, তারা সবাই বিষয়টি নিশ্চিত করেছেন এবং সাধারণ মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :