ad728

মাটিরাঙ্গায় গোমতি ইউনিয়ন তাঁতি দলের পরিচিতি সভা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মাটিরাঙ্গায় গোমতি ইউনিয়ন তাঁতি দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গোমতি ইউনিয়ন তাঁতি দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ছয়টায় গোমতি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা তাঁতি দলের সভাপতি মোঃ আলমগীর মিয়া।
প্রধান বক্তা ছিলেন  মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ফজল ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ জয়নাল সরকার,
জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল ভুঁইয়া,
এবং ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হাসান(শিমুল)গোমতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হানিফ মিয়া প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন গোমতি ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোঃ সেলিম মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন,তাঁতি দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন হিসেবে সবসময় গণতন্ত্র,স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে হবে।

সভায় গোমতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ