ad728

কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র,গোলাবারুদ ও মাদক উদ্বার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র,গোলাবারুদ ও মাদক উদ্বার
 
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসের মৌটুপি এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। মঙ্গলবার (২০ জানুয়ারি)  ভোর রাতে কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মৌটুপি এলাকা হতে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ২ রাউন্ড গোলাবারুদ, ১টি দেশীয় অস্ত্র এবং ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদক তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ