ad728

আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গ্রেফতার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তাজুল ইসলাম (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার তাজুল ইসলাম তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

থানা সূত্র জানায়, তাজুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাসহ মাটিরাঙ্গা থানায় বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ