ad728

বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট, ৫ ব্যবসায়ীকে জরিমানা‎


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট, ৫ ব্যবসায়ীকে জরিমানা‎
‎মোঃ আসিফ ইসলাম সাইফ 
‎বাঘাইছড়ি প্রতিনিধি:
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার দুরছড়ি বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
‎সোমবার (২রা মার্চ) সকালে উপজেলার দুরছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মান, ওজন এবং সংরক্ষণ ব্যবস্থা তদারকি করা হয়। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৫ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎এছাড়া বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অনুপযোগী বিভিন্ন পণ্য জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং জোরদার থাকবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ