ad728

খাগড়াছড়িতে বিপ্লব ও সংহতি দিবস পালন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

খাগড়াছড়িতে বিপ্লব ও সংহতি দিবস পালন
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি 

খাগড়াছড়িতে জেলা বিএনপির উদ্যোগে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ভোরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

খাগড়াছড়ি ২৯৮নং আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদূদ ভূঁইয়ার ছবি-সম্বলিত প্ল্যাকার্ড ও ধানের শীষের প্রতীক নিয়ে নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে অংশ নেন।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউপ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুল আলম সবুজ প্রমুখ।

সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিচারণ করেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। একই সাথে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সকলকে কাজ করার আহ্বান জানান। বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ