ad728

জামায়াত আমীরের কক্সবাজার সফর উপলক্ষে ঈদগাঁওতে স্বাগত মিছিলে জনস্রোত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জামায়াত আমীরের কক্সবাজার সফর উপলক্ষে ঈদগাঁওতে স্বাগত মিছিলে জনস্রোত 

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কক্সবাজার সফর উপলক্ষে ঈদগাঁও উপজেলায় স্বাগত মিছিল ও নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ৩০ জানুয়ারী ) জুমার নামাজের পরে শুরু হওয়া এ মিছিল ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। এরপর বাজারের ডিসি সড়ক ধরে  আলমাছিয়া ফাজিল মাদ্রাসা সড়ক হয়ে ঈদগাঁও বাস স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়। 
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া মহল্লা থেকে মিছিল সহকারে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণ  সমাবেশে উপস্থিত হন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার ৩ ( সদর-রামু-ঈদগাঁও)  আসন থেকে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী, জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দেলাওয়ার হোসাইন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, এনসিপি নেতা এডভোকেট এসকে ফারুকী ও খেলাফত মজলিসের উপজেলা আমীর হাফেজ মাওলানা শহীদ উল্লাহ মিয়াজী প্রমূখ।
 
এসময় বক্তারা বলেন, কথিত ফ্যামিলি কার্ডের নামে একটি দল জনগনের সাথে চরম প্রতারণা ও ধোঁকাবাজি শুরু করেছে। এসব প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়া যাবেনা। শহীদ হাদির রক্তের বদলা নিতে ব্যালট বিপ্লবের মাধ্যমে কল্যানকর রাষ্ট্র ও জনগনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। 
এদিকে আমীরে জামায়াতের কক্সবাজার সফর উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি বৈঠক  বিকাল ৫ টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ