খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল গ্রেফতার
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম।
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
গ্রেফতার সূত্রে জানা যায়, রাজধানীর একটি আবাসিক বাসা থেকে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল আলমকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।
খাগড়াছড়ির পুলিশ সুপার মামলার বিষয়ে নিশ্চিত করেন। বলেন, ঢাকার ভাটারা থানার রফিকুল আলমকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, খাগড়াছড়ির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৪৭টি মামলা রয়েছে। ৫ আগস্ট পরবর্তীতে তিনি চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান নেয় রফিকুল আলম। ঢাকার ভাটারা থানার রফিকুল আলমকে গ্রেফতার করা হয় বলে জানান।
আপনার মতামত লিখুন :