রমজান উপলক্ষে আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান: ৯ মামলায় ৫২ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রমজান উপলক্ষে আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান: ৯ মামলায় ৫২ হাজার টাকা জরিমানা
আনোয়ারা (প্রতিনিধি) চট্টগ্রাম।
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিকাল ৪.০০ ঘটিকা থেকে ৫.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলার বটতলী বাজার এলাকার রুস্তমহাট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, কিছু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য দাবি করছেন, মূল্যতালিকা সংরক্ষণ করছেন না এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ সকল অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৯টি মামলায় ৯ জন ব্যবসায়ীকে সর্বমোট ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনোয়ারা থানা পুলিশ এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :