নিহত ইরার পরিবারের পাশে ব্যারিস্টার মীর হেলাল।
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নিহত ইরার পরিবারের পাশে ব্যারিস্টার মীর হেলাল।
আনোয়ার আজীম সীতাকুণ্ড প্রতিনিধি
নিহত জান্নাতুল নিসা ইরার পরিবারের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।
আজ (৪ঠা মাচ) বুধবার দুপুর ১২ ঘটিকার সময় সীতাকুণ্ডের ছোট কুমিরা মাস্টার পাড়া গ্রামে নিহত ইরার পরিবার সাথে দেখা করতে আসেন ব্যারিস্টার মীর হেলাল। এ সময় ইরার মা ও বাবার সাথে কথা বলে মাননীয় প্রতি মন্ত্রী বলেন, আপনাদের যেই অপুরনীয় ক্ষতি হয়েছে তা আমাদের কারো পক্ষে পূরণ সম্ভব নয়।
আমাকে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: জুবাইদা রহমান ফোন করে আপনাদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনার এই সময়ে বাংলাদেশ সরকার আপনার পাশে আছে। আপনি ন্যায় বিচার পেতে বাংলাদেশের সরকারের আইন বিভাগ আপনাকে সার্বিক সহযোগিতা করবেন পাশাপাশি জিয়া পরিবার এবং জিয়া ফাউন্ডেশন আপনার প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন।
পরিবারের সাথে সাক্ষাৎকারের পর মিডিয়ার সাথে ব্রিফিং কালে প্রতিমন্ত্রী বলেন, নিহত ইরার মামলার বিষয়ে সকল প্রকার সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে।
আপনার মতামত লিখুন :