বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের শোক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের শোক
মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্হ খাগড়াছড়ি জেলা জাতীয়তা বাদী ফোরাম
শোক বার্তায় ঢাকাস্থ্য খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন,আর্থ-সামজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন নিরলসভাবে কাজ করে গিয়েছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় রবিউল ইসলাম এ কথা জানায়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, মোঃ জসিম উদ্দিন,মোঃ মুসা,সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি বাদশা। সভাপতি জানায়, মঙ্গলবার ভোর ৬ ঘটিকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া, দেশের অন্যতম প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পাশপাশি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেন,সেই সঙ্গে সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গিয়েছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
পরম করুণময়ের নিকট তার রুহের মাগফেরাত কামনা ও জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে আসীনের প্রার্থনা করছে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম।
আপনার মতামত লিখুন :